রাউজান পৌরসভার আয়তন ২৭.১৫ বর্গ কিলোমিটার, রাউজান উপজেলার মধ্যভাগে রাউজান পৌরসভার অবস্থান। চট্টগ্রাম জেলা সদর থেকে এ পৌরসভার দূরত্ব প্রায় ৩৩ কিলোমিটার। এর উত্তরে ডাবুয়া ইউনিয়ন ও চিকদাইর ইউনিয়ন, পূর্বে রাউজান ইউনিয়ন, দক্ষিণে বিনাজুরী ইউনিয়ন এবং পশ্চিমে গহিরা ইউনিয়ন অবস্থিত। রাউজান উপজেলার আওতাধীন সাবেক ৫নং সুলতানপুর ইউনিয়ন সম্পূর্ণ ও ৪নং গহিরা ইউনিয়নের কিছু অংশ নিয়ে ১৯৯৮ সালে রাউজান পৌরসভা গঠিত হয়। বর্তমানে এটি একটি ‘ক’ শ্রেণীর পৌরসভা। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম রাউজান থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৩নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৬ এর অংশ। এটি ৯টি ওয়ার্ডে বিভক্ত।